শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই সোমবার দুপুরে থানা কার্যালয়ে ওই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওইসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সভাপতি আবদুল মান্নান সোহেল, সিনিয়র সহসভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, অর্থ সম্পাদক এম সুরুজ্জামান, দপ্তর সম্পাদক এম উজ্জ্বল, সদস্য অভিজিৎ সাহা প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক রকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল আহসান, কার্যকরী সদস্য আল হেলাল, সদস্য মেহেদী হাসান সাকিব, দৌলত হোসাইন, আজিনুর রহমান, পুলক রায়, মনজুরুল হক, সারোয়ার হোসাইন, ওসমান প্রমুখ।




