ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবির নিজ অফিস কক্ষে অতিরিক্ত ক্রীড়া পরিচালকের ঝুলন্ত লাশ, মিলল চিরকুট

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
জানুয়ারি ৬, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (বর্তমানে ওএসডি) ও বাকৃবি ছাত্রলীগের সাবেক নেতা কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল (৪৪) নিজ অফিস কক্ষে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে সেখানে দুটি চিরকুটও মিলেছে। ৫ জানুয়ারি রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অফিস কক্ষ থেকে মোস্তাইন কবীর সোহেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

Shamol Bangla Ads

খবরের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হন সোহেল। এরপর নিজ অফিস কক্ষে তার ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পুলিশ আমাদের জানিয়েছে, তাদের প্রাথমিক ধারণা; সোহেল আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটির তদন্ত প্রয়োজন।

পুলিশ জানায়, কৃষিবিদ মোস্তাইন কবীর সোহেল ত্রিশালের চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি বাকৃবি শাখা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

Shamol Bangla Ads

মোস্তাইন কবীর সোহেলের বাবা আব্দুল মতিন বলেন, গত ১৬ ডিসেম্বর সোহেল বাড়িতে গিয়েছিল। তখন সে বলেছিল, কিছুটা ঋণের চাপে আছে। কিন্তু এমন যে হবে সেটা কখনও ভাবিনি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে দুটি সুইসাইড নোট ও মোবাইলফোন পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেখানে কী লিখা, এখন তা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

Need Ads
error: কপি হবে না!