ads

বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মাহফুজল হক স্মৃতি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জানুয়ারি ২, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে আলহাজ্ব খন্দকার মাহফুজল হক স্মৃতি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার বালুচর যুব সমাজের উদ্যোগে বালুচর মাদ্রাসা মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ না থাকায় আজ সাধারণ মানুষ উন্মুক্তভাবে খেলাধূলাসহ সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে। আওয়ামী লীগ সরকার বিগত সময়ে সাধারণ মানুষকে হয়রানি নির্যাতন করে খেলাধূলা পর্যন্ত বন্ধ করে রেখেছিল। দুর্নীতির মাধ্যমে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতার দ্বারপ্রান্তে এসেছে, ক্ষমতায় এলে শ্রীবরদী-ঝিনাইগাতীর উন্নয়নে শেরপুর জেলা বাংলাদেশের মধ্যে নতুন করে পরিচয় লাভ করবে।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, যুগ্ম আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় রাণীশিমুল একাদশ বনাম ভায়াডাঙ্গা একাদশ অংশ গ্রহণ করে ট্রাইব্রেকারে ৪-২ গোলে রাণীশিমুল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলাটি বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন।

Need Ads
error: কপি হবে না!