হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : স্বাধীনতার ৪২ বছর পর কিশোরগঞ্জের হোসেনপুরে ৭১’র বধ্যভূমিতে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কুড়িঘাট বধ্যভ‚মিতে অত্যাধুনিক স্মৃতিসৌধ নির্মাণ কাজের আনুষ্টানিক উদ্বেধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির স্বপন, উপজেলা কৃষি অফিসার সুলতান আহমদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ জেড এম বদরুল হাসান,উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, উপজেলা আওয়ামীগীগের সভাপতি আযুব আলী,সহ সভাপতি জহিরুল ইসলাম নরু মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক,জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল কাইযুম খোকন, ,অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খান প্রমূখ।উল্লেখ্য, ১৯৭১ সালের গনহত্যার স্মৃতি বিজরিত হোসেনপুর উপজেলার কুড়িঘাট নামক স্থানে প্রথম স্থায়ী স্মৃতিসৌধ নির্মান করা হচ্ছে।ফলে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ হলো।




