ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের সাথে আ’লীগ প্রার্থী আতিকের মতবিনিময়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ৪:৩১ অপরাহ্ণ

sherpur disস্টাফ রিপোর্টার : শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী, জেলা আ’লীগ সভাপতি আতিউর রহমান আতিক স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৪ জানুয়ারী শনিবার সকালে শহরের চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখার এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের স্বার্থে প্রশাসন ও জনগনের পাশাপাশি সংবাদকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। সেইসাথে তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ ১৮ দলের জোটের ডাকা নির্বাচন প্রতিরোধের ডাকের শেরপুরে কোন প্রভাব পড়েনি। যে কারণে শেরপুর সদরসহ জেলার ৩টি আসনেই অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপরও যদি নাশকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করা হয়, তা জনগণই মোকাবেলা করবে।
অন্যদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ভোটের দিন কোন কোন এলাকায় ৬০-৭০ ভাগ ভোটার উপস্থিত হবেন।

Need Ads
error: কপি হবে না!