ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ডিসেম্বর ২১, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।

Shamol Bangla Ads

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মোখতারুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুমরী কাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহ আল হাসান খুররম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার হোসাইন, ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফরমার এ্যাসিস্ট্যন্ট রেজিস্টার, বিদ্যালয়ের দাতা সদস্য মো. রুকুনুজ্জামান, বাজিতখিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুল হাসান মোল্লা লেবু, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আমির আলী সরকার, সহকারী শিক্ষক আলহাজ্ব মো. ফরহাদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!