ads

শনিবার , ২৭ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারা দেশে বৃষ্টির আভাস

খবর টি পড়েছেন : ৪৮৯
সারা দেশে বৃষ্টির আভাস
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সারা দেশে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। গতকাল শুক্রবার দুটি বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল ছিল বৃষ্টিহীন। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

Shamol Bangla Ads

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার (২৭ আগস্ট)সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থান ছাড়া অন্য ছয় বিভাগ ছিল বৃষ্টিহীন। এ সময়ে সবচেয়ে বেশি ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাড়াশ ও সৈয়দপুরে। দুটি স্থানে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

Shamol Bangla Ads

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। আগামী তিনদিন এ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধর্মশিক্ষা বাদ দেওয়ার তথ্য সঠিক নয় : শিক্ষামন্ত্রী পরবর্তী সংবাদ চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads