ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও এমপি প্রয়াত বিএনপি নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম আসরের উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহবায়ক শাহ অভি। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, জেলা বিএনপি’র সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রাব্বেনুর চৌধুরী প্রমুখ।

ওইসময় বিএনপি নেতা মোনায়েম সরকার, হান্নান সরকারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. মামুন মিয়া, মাজেদুল হক সুমন ও রায়হান উদ্দিন মাস্টার, সুধীজন এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনী খেলায় এসএসসি ব্যাচ ২০২০ প্রথমে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৮৬ রান সংগ্রহ করে। পরে প্রতিপক্ষ দল বাদাগৈড় টিম ৬ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৫ রান করতে সক্ষম হয়। খেলায় মোবারক হোসেন ২৭ রান এ ১ উইকেট পেয়ে ম্যান অফ দি ম্যাচ পুরস্কার লাভ করেন।

এ টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টের আয়োজক নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৮-২০২০ ব্যাচ। সার্বিক সহযোগিতায় রয়েছে নকলা পৌর ছাএদল ও কলেজ শাখা ছাত্রদল।

Need Ads
error: কপি হবে না!