মো. আমিনুর ইসলাম, (গাবতলী) বগুড়া : ১৮ দলের ৬০ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ার গাবতলীতে শান্তিপুর্ন হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে সকলপ্রকার যানবাহন, অফিস, ব্যাংক, বন্ধছিল ফলে কোন প্রকার কাজকর্ম হয়নি। হরতাল চলাকালে দাঁড়াইল বাজার, চকবোচাই, নেপালতলী ও উঞ্চরকীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
উপজেলা প্রশাসনের জারীকরা অনিদিষ্ট কালের ১৪৪ ধারা ভঙ্গকরে পৌর বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল গাবতলী থানা বিএনপির কার্যালয়ের সামনে পাকা রাস্তায় শো-ডাউন করেছে। এসময় সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক কায়দুজ্জোহা টিপু, সাবেক যুবদল, ছাত্রদল ও বিএনপিনেতা সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সাইফ, যুবদলনেতা আবু হাসনাত শাহিন, আনিছার রহমান, রাশেদুল হক, দিপু, রায়হান, নাছের, নুরুল, মাসুদ, স্বেচ্ছাসেবক দলনেতা সাইদুল ইসলাম, সাগর, শ্রমিকদলনেতা কামরুল, রয়েদুল, আনিছ, সোহাগ, ইয়াকুব, সাবলু, কমল, আরিফুল, ছাত্রদলনেতা তাজুল, ছনি, নভেল, শাওন, লেমন, বিকাশ ও বিলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।




