ads

বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাবলিগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণ কী?

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাবলিগ জামাতের ভেতরে এ দু’টি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই।

Shamol Bangla Ads

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, সাদ কান্ধলভী তাবলিগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলছেন – যা নিয়ে মূলত তাবলিগ জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে। সাদ কান্ধলভীর মতে, ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় – যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয়। তিনি বলেন, মাদরাসাগুলোর শিক্ষকদের মাদরাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত – যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে।

এছাড়া অভিযোগ উঠেছে সাদ কান্ধলভী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন, হাদিস, ইসলাম, নবী-রাসুল ও নবুয়্যত এবং মাসআলা-মাসায়েল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন। যার জন্য দেওবন্দসহ বিশ্ব আলেমদের অনেকেই এসব বয়ানের জন্য প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাইতে বলেছেন।

Shamol Bangla Ads

মাওলানা জুবায়েরপন্থীরা বলছেন, সাদ কান্ধলভী যা বলছেন – তা তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী। তাদের বক্তব্য কান্ধলভীর কথাবার্তা আহলে সুন্নাত ওয়া’ল জামাতের বিশ্বাস ও আকিদার বাইরে।

সাদ কান্ধলভীর সমর্থকরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে।

ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় ২০১৭ সালের নভেম্বরে। ওই সময় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। এর পর ২০১৮ সালের জুলাই মাসে ঢাকায় কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমীর শাহ আহমদ শফীর উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন হয় । এতে সাদ কান্দালভীকে বাংলাদেশে নিষিদ্ধ করাসহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। মাওলানা সাদ কান্ধলভী ভারতীয় আলেম। তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস শাহ (রহ.) এর নাতি।

Need Ads
error: কপি হবে না!