চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে ফেনসিডিলের পাওনা টাকা চাইতে গেলে রাজিয়া খাতুন (৩৮) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীর পা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে ফেনসিডিল সেবনকারী লিয়াকত আলী (৩৫)। আহত রাজিয়া উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুর আলীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে।
প্রতিবেশীরা জানায়, দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুর আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী রাজিয়া খাতুন তার প্রতিবেশি আলিহিমের ছেলে লিয়াকতের কাছে ফেনসিডিলের পাওনা টাকা চাইতে যায়। লিয়াকত টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডার শুরু হয়। এক পর্যায়ে লিয়াকত ক্ষিপ্ত হয়ে ঘর থেকে রাম’দা বের করে রাজিয়ার বাম পায়ে কোপ দিলে তা হাটুর নিচের অংশ কেটে মাটিতে পড়ে যায়। পরে রাজিয়া খাতুনের পরিবারের লোকজন লিয়াকতকেও পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পক্সগু হাসপাতালে স্থানান্তর করে।
দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবিব জানান, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় এখনও কেউ কোন মামলা করেনি। মামলা হলো প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।




