ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

টেস্ট সিরিজ শেষেই প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন নাহিদ রানাকে টি-টোয়েন্টি দলে যুক্ত করার কথা। শুরুতে টি-টোয়েন্টি দল ঘোষণা হলেও সেখানে ছিলেন না রানা।

Shamol Bangla Ads

তবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন আজ রোববার দলে ভেড়ানো হলো এই গতিময় পেসারকে। রানার টি-টোয়েন্টি অভিষেক ক্যারিবিয়ান দ্বীপেই হওয়ার সম্ভাবনা রয়েছে।

নাহিদকে স্কোয়াডে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফাস্ট বোলার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

Shamol Bangla Ads

নাহিদ ছাড়াও দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল। এশিয়ান গেমসে আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম ডাক পেলেন লাল সবুজের জার্সিতে। এ ছাড়া পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

সেন্ট ভিনসেন্টে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর ভোর ৬টায়। এছাড়া নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!