ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এনসিএল টি২০ : ৭ চার, ৬ ছক্কায় তামিমের ব্যাটে এবার ৯১

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে চেনা ছন্দে দেখা মিলছে তামিম ইকবালের। রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলায় বাউন্ডারির ডানা মেলে ব্যাট হাতে দ্যুতি ছড়ান।

Shamol Bangla Ads

সুযোগ ছিল সেঞ্চুরিরও। ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বেশ দাপটের সঙ্গেই। কিন্তু তরুণ পেসার মেহেদী হাসানের দারুণ ইনসুইং ইয়র্কার ডেলিভারিতে পরাস্ত হতে হয় তাকে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তামিম ৯১ রানে ব্যাটিং করছিলেন। উইকেট থেকে খানিকটা সরে অফ স্টাম্প আগলে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন। কিন্তু মেহেদীর বোলিংয়ের উত্তর দিতে পারেননি। ৫৪ বলে ৭ চার ও ৬ ছক্কায় শেষ হয় তার ৯১ রানের ইনিংসটি।

Shamol Bangla Ads

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে এটি তার দ্বিতীয় ফিফটি। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৩ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ৬৫ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান। শনিবার তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের খেলেন অপরাজিত ২১ রানের ইনিংস। আজ তার ব্যাট থেকে এলো ঝকঝকে ৯১ রান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!