ads

শনিবার , ৪ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় ভোমরা বন্দরে চাউলভর্তি ভারতীয় ট্রাকে অগ্নিসংযোগ : ৯ জামায়াত-শিবির কর্মী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৪, ২০১৪ ২:৩২ অপরাহ্ণ

Satkhira-map2সাতক্ষীরা প্রতিনিধি : জামায়াত শিবিরের কর্মী সমর্থকরা শুক্রবার রাত ৯টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চাউলভর্তি একটি ভারতীয় ট্রাকে আগুন দিয়েছে। এ সময় যৌথবাহিনীর সদস্যরা জামায়াত শিবিরের ৯ জন কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের ডাঃ আব্দুর রহিম গাজীর ছেলে জামায়াত কর্মী নাজমুল আলম রনি (৩০), একই গ্রামের শাজাহান আলীর ছেলে শিবির কর্মী শহীদুর রহমান ছোট (২২), মোবারক দফাদারের ছেলে আলম দফাদার (২৬), চৌবাড়িয়া গ্রামের  আরশাদ আলী মোড়লের ছেলে তৈমুর হোসেন মোড়ল (২৫), আব্দুল হাকিম মোড়লের ছেলে হামিদ মোল্লা (২৬), জামাত আলী সরদারের ছেলে  জবেদ আলী সরদার (২৬),দেবহাটা উপজেলার ওহাব আলী সরদারের ছেলে হেদায়েতউল্লাহ সরদার (২২), কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে লিটন মিঞা (৩৫) ও একই উপজেলার বড়ঘিঘাটি গ্রামের সার্দুল হোসেনের ছেলে রাসেল মিঞা (৩০)।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে যশোরের সৌরভ এন্টারপ্রাইজের ছাড় করানো ভারত থেকে আমদানিকৃত চাল ভর্তি একটি ট্রাক ভোমরা বন্দরের সাব্বির এন্টার প্রাইজের সামনে দাঁড়িয়েছিল। এ সময় জামায়াত শিবিরের কয়েকজন দুর্বৃত্ত ওই ট্রাকের ক্যাবিনে ঢুকে প্রেট্রোল ঢেলে আগুণ লাগিয়ে দেয়। এ সময়  অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়। এদের মধ্যে লিটন মিঞা  রাসেল মিঞা গত ২ জানুয়ারি নবাতকাটিতে পিয়াজভর্তি ট্রাকে(ঢাকা মেট্রো-ট-১৬-১৩২৫) আগুণ দেওয়া হাবিলদার ইউনুস খানের দায়েরকৃত মামলার আসামী।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, শুক্রবার রাতে ভোমরা বন্দরে চাউল ভর্তি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় ভোমরা বিজিবি ক্যাম্পের হাবিলদার আনিছুর রহমান বাদি হয়ে  শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!