ads

মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রাজিল-আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন সয়াবিন তেল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

দেশে যখন সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হলো, তখনই বিশ্বফুটবলের চির দুই প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল। এসব তেল দেশে এনেছে তিন ব্যবসায়ী গ্রুপ। ব্যবসায়ীরা জানিয়েছেন, এসব প্রতিষ্ঠান তেল পরিশোধন করে বাজারজাত করলে সয়াবিন তেলের দাম রোজার আগেই নিয়ন্ত্রণে আসবে।

Shamol Bangla Ads

চট্টগ্রাম বন্দরের তথ্য থেকে জানা যায়, গত ৫ নভেম্বর আর্জেন্টিনা থেকে এমটি আরডমোর চেয়েন্নে নামে একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি চট্টগ্রামে পৌঁছে ৬ ডিসেম্বর। মাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশে ৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এমটি সানি ভিক্টরি নামের আরেকটি জাহাজ অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ৭ নভেম্বর ব্রাজিলের বন্দর থেকে রওনা দেয়। ১০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছে। দুই জাহাজে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে ২১ হাজার ৫০০ টন সয়াবিন তেল।

এ ছাড়া এমটি ডাম্বলডোর নামে আরেকটি জাহাজ গত ২ নভেম্বর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ৭ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছে। এ ছাড়া একই দেশ থেকে জিঙ্গা থ্রেশার নামে একটি জাহাজ ৫ নভেম্বর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ১০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছে। এই দুই জাহাজে রয়েছে ৩০ হাজার ৬০০ টন সয়াবিন তেল।

Shamol Bangla Ads

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চারটি জাহাজে করে মোট ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল এসেছে। এর মধ্যে আরডমোর চেয়েন্নে থেকে সম্পূর্ণ তেল খালাস করা হয়েছে। বাকি তিনটি জাহাজ থেকে তেল খালাস করে কাস্টম নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে। শুল্ক পরিশোধ করার পর অপরিশোধিত এসব তেল কারখানায় পাঠানো হবে। পরিশোধন করার পর এগুলো বাজারজাত করা হবে বলে জানিয়েছেন তিনি।

Need Ads
error: কপি হবে না!