ads

শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের এক ইঞ্চি জ‌মিও ছাড় দেব না কাউকে: জামায়াত আমির

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

মাইন‌রি‌টি শব্দ ব‌্যবহার ক‌রে এক‌টি গোষ্ঠী দে‌শের বাইরে থে‌কে নি‌জে‌দের স্বার্থ হা‌সিল কর‌তে চায় জানিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলা‌দে‌শের এক ইঞ্চি জ‌মি আমরা কাউকে ছাড় দেবো না। কোনো আগ্রাসন সহ‌্য কর‌বো না। তিনি আরও বলেন, মাইন‌রি‌টি শব্দ ব‌্যবহার ক‌রে এক‌টি গো‌ষ্টি দে‌শের বাইরে থে‌কে নি‌জে‌দের স্বার্থ হা‌সিল কর‌তে চায়। ৬ ডিসেম্বর শুক্রবার সকা‌লে কু‌মিল্লা টাউন হল মা‌ঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

জামায়াত আমির বলেন, পেশি শক্তিমুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। আর এ কাজে গতি বাড়াতে হবে। অতি দ্রুত যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে।

শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন এক দেশ গড়ে তোলা হবে। যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না। ওইসময় পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক বিচারের দাবিও জানান জামায়াত আমির।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাসুম, মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আবদুর রব, মো. মোবারক হোসাইন প্রমুখ।

Shamol Bangla Ads

এর আগে, সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাছুম মিয়ার বাবা মুহাম্মদ শাহীন মিয়া।

Need Ads
error: কপি হবে না!