ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী সীমান্তে পৌণে ১ কোটি টাকার ভারতীয় শাড়ীসহ যুবক আটক

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ডিসেম্বর ৪, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৌণে ১ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ী ও একটি পিকআপসহ লিমন সিমসাং (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। ৪ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট গজনী এলাকা থেকে ওই শাড়ীসহ তাকে আটক করা হয়।

Shamol Bangla Ads

আটককৃত লিমন ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার ১১০০/৪-এস থেকে দেড় কিলোমিটার ভেতরে ঝিনাইগাতী উপজেলার ছোটগজনী এলাকায় অভিযান অবৈধভাবে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী অভিনব কায়দায় পাচারের চেষ্টা করে। পরে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন, ৩৯ বিজিবির অধিনস্থ তাওয়াকুচা বিওপির বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ১৮৯ পিস ভারতীয় শাড়ী ও একটি মিনি পিকআপসহ লিমন সিমসাংকে হাতেনাতে আটক করে।

Shamol Bangla Ads

উদ্ধারকৃত শাড়ীর মূল্য প্রায় ৭৫ লাখ এবং উদ্ধারকৃত পিকআপের মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। লিমন ভারত থেকে অবৈধভাবে চোরাচালানী মাল সংগ্রহ করে শেরপুর জেলা শহরের দিকে যাচ্ছিল বলে জানায় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত শাড়ী ও পিকআপসহ ধৃত আসামিকে ঝিনাইগাতী থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

Need Ads
error: কপি হবে না!