ads

শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবিসংঘ বাংলাদেশের সাহিত্যালাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩০, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

‘শেরপুর থেকে সারাদেশ, কবিসংঘ বাংলাদেশ’ এ শ্লোগানকে ধারণ করে সারাদেশে সংগঠনের বিস্তৃতি বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের বটতলা কালিরবাজারস্থ অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমের কার্যালয়ে আয়োজিত মাসিক সাহিত্যালাপে মুক্ত আলোচনায় বক্তারা ওই গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

কবিসংঘের ভারপ্রাপ্ত সভাপতি কবি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠানে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে সদস্য নবায়ন, প্রকাশিতব্য স্মরণিকায় তালিকাভূক্ত সদস্যদের লেখা (ছড়া, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও রম্যরস) জমাদান ও বিভিন্ন শাখা কমিটির সম্মেলন সম্পন্নকরণ, সংগঠনের নামে ফেসবুক পেইজ খোলা ও নিয়মিত মাসিক সাহিত্যালাপসহ সকলের সাথে পারস্পারিক সম্পর্ক তথা সাহিত্যবন্ধন আরও জোরদার করতেও সিদ্ধান্ত নেওয়া হয়।

সাহিত্যালাপে সার্বিক বিষয়ে বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার। ওইসময় উপস্থিত কবিদের পাঠ করা স্বরচিত কবিতার উপর আলোকপাত করেন কবি, ছড়াকার ও অনুবাদক মোস্তাফিজুল হক।

Shamol Bangla Ads

কবিসংঘের সাংগঠনিক সম্পাদক কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলাপ ও কবিতা পাঠে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কবি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি হাফিজুর রহমান লাভলু, ম্যাগাজিন উপ-কমিটির সদস্য সচিব কবি ও ঔপন্যাসিক আশরাফ আলী চারু, বহুগ্রন্থ প্রণেতা কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি ও ঔপন্যাসিক হাসান শরাফত, কবি রবিউল আলম টুকু, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি আবু বকর সিদ্দিক, কবি মাছুদুল আলম সরকার, কবি নাছিম তালুকদার, কবি কামরুজ্জামান বাদল, কবি শেখ ফয়জুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি তালাত মাহমুদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেইসাথে তার স্মৃতি ও রচনা সংরক্ষণ করার উপর গুরুত্বারোপ করা হয়।

Need Ads
error: কপি হবে না!