ads

বুধবার , ২৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৭, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

সভায় পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাই কাউকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মের নামে কোন কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে সকলকে সজাগ থাকার আহ্বানসহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে নিয়ে সভায় বিস্তর আলোচনা করা হয়।

ওইসময় শেরপুরের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, ডিআইও-১ খন্দকার মো. শহিদুল হকসহ জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!