ads

মঙ্গলবার , ৬ মে ২০২৫ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

শ্যামলবাংলা ডেস্ক
মে ৬, ২০২৫ ১:০১ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। রেলভবনে রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

Shamol Bangla Ads

বৈঠকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ঈদের আগে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত যাত্রার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ২১ মে থেকে ২৭ মে’র মধ্যে। প্রতিদিন একদিন পরের যাত্রার টিকিট ছাড়া হবে। যেমন, ২১ মে মিলবে ৩১ মের টিকিট, ২২ মে মিলবে ১ জুনের টিকিট—এভাবে ধারাবাহিকভাবে ২৭ মে পর্যন্ত চলবে বিক্রি।

ঈদের ছুটি শেষে যাত্রীদের ফেরার সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। সে অনুযায়ী, ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে ৩০ মে থেকে ৫ জুনের মধ্যে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৭ ও ৮ জুনের যাত্রার টিকিট বিক্রির বিষয়টি পরবর্তীতে জানানো হবে।

Shamol Bangla Ads

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট ইস্যু করা হবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। তবে এবারের ঈদে যাত্রীদের সব টিকিটই অনলাইনে সংগ্রহ করতে হবে। কোনো ধরণের টিকিট স্টেশনে গিয়ে কিনতে দেওয়া হবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!