ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
নভেম্বর ২৬, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের আওতায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে মধুটিলা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ হাতিকে মারতে যাবেন না। একটি হাতি মারা গেলে আপনাদের নামে মামলা হবে। আপনারা হয়রানির শিকার হবেন। আর যদি হাতির দ্বারা আপনাদের ফসলের ক্ষতি হয়, তাহলে ক্ষতিপূরণ দেয়া হবে।

চেক বিতরণকালে অন্যান্যের মধ্যে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ১৩ জন ক্ষতিগ্রস্ত কৃষক উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন ১৩ জন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ৬ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!