ads

শনিবার , ২৩ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন বানচালের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। নির্বাচন বানচালের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে। ২৩ আগস্ট শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কোনো অসুবিধা নেই। সরকার এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণে তৎপর রয়েছে।

তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শুধু নির্বাচনকেন্দ্রিক নয়, সব সময়ের জন্য অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আগের তুলনায় এখন সীমান্ত অনেক বেশি সুরক্ষিত আছে ।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, বিগত সময়ে মানুষ মত প্রকাশ করতে পারতো না কিন্তু এখন সামাজিক মাধ্যম ফেসবুকে অনেক কিছুই লিখতে পারছে।

বাজারে সবজির দামের বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় দাম বেশি হচ্ছে। সরকারি মাধ্যমে আলু ক্রয় করা হবে, দাম নির্ধারণ করে দেওয়া হবে যেন কৃষক ন্যায্যমূল্য পান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!