শেরপুরের শ্রীবরদীতে অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমের বার্তা সম্পাদক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কালের কন্ঠ পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি সদ্য প্রয়াত চারণ সাংবাদিক রেজাউল করিম বকুলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার রাতে প্রেসক্লাব শ্রীবরদী আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রেসক্লাব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি, এনটিভি’র স্টাফ রিপোর্টার কাকন রেজা। প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল। ওইসময় তারা প্রয়াত সাংবাদিক রেজাউল করিম বকুলের কর্মকালীন জীবনের স্মৃতি তুলে ধরেন। সেইসাথে যেকোন প্রয়োজনে রেজাউল করিম বকুলের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
প্রেসক্লাব শ্রীবরদীর সাধারণ সম্পাদক ফেরদৌস আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, দীপ্ত টিভি’র জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, সিনিয়র সাংবাদিক শওকত জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা, প্রেসক্লাব শ্রীবরদী সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু, কার্যকরী সদস্য তাজুল ইসলাম, নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান, প্রয়াত সাংবাদিক বকুলের জামাতা এএসআই সাদ্দাম হোসেন প্রমুখ।

ওইসময প্রেসক্লাব শ্রীবরদী সহ-সভাপতি রমেশ সরকার, নিউজ২৪ টিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, বাংলা টিভি’র জেলা প্রতিনিধি নাইম ইসলাম, দৈনিক বাংলা’র জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকিরসহ জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




