ads

শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সাংবাদিক মনিরের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

খোরশেদ আলম, ঝিনাইগাতী
নভেম্বর ২২, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

‘দৈনিক প্রতিদিনের সংবাদ’ পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের বাবা সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজ সেবক ছফর উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বাদ ফজর উপজেলার থানা সংলগ্ন এলাকায় এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

মিলাদ ও দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। পরে এক মেজবানিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সাড়ে তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সাংবাদিক মনিরের বাবা ছফর উদ্দিন ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ নভেম্বর) ভোরে মৃত্যুবরণ করেন। তিনি প্রায় এক বছর ধরে খাদ্যনালীতে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সাংবাদিক মনিরের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

Shamol Bangla Ads

পাশাপাশি তিনি যিদনী মডেল স্কুলের পরিচালনা পর্ষদের সহসভাপতি, থানা জামে মসজিদ, সদর থানা এলাকা কবরস্থান কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Need Ads
error: কপি হবে না!