ads

শনিবার , ১ অক্টোবর ২০২২ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ায় গত চার বছরে প্রশ্নপত্র ফাঁস হয়নি: শিক্ষামন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১, ২০২২ ৭:৫৪ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার কারণে গত চার বছরে প্রশ্নপত্র ফাঁস হয়নি। নানাভাবে প্রশ্ন ফাঁস বন্ধ করা হয়েছে। এবার দিনাজপুরে যেটি হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক। প্রশ্ন ফাঁস হওয়া বলতে যা বোঝায় তা কিন্তু হয়নি। কোন পরীক্ষার্থীর হাতে কিন্তু প্রশ্ন পৌঁছায়নি। একটি পরীক্ষা কেন্দ্রের সচিব অনেকগুলো পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট একসঙ্গে করে নিয়ে গেছেন। এটি কী করে হলো- সেই বিষয়ে তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেয়া হচ্ছে।

Shamol Bangla Ads

সেই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, দু’ একটি জায়গায় যে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটি বিজি প্রেসে যখন প্রশ্ন প্যাকেট হয় সেই সময় কোথাও কোথাও ভুলটি হয়েছে। আমরা তাদের সঙ্গে আবারও বসছি যেন এ ধরনের ভুল আগামীতে আর না হয়।

Shamol Bangla Ads

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads