ads

মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৯, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পৌর শহরে রাস্তার পাশে অবৈধ স্থাপনা, ফলের দোকান ও সরকারি জমিতে অবৈধ ঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৮ নভেম্বর সোমবার পৌর বাজারের হাসপাতালের সামনের টং দোকান, জেলা পরিষদ মার্কেটের সামনের ফলের দোকানসহ কাঁচা বাজারের বিভিন্ন দোকানের বর্ধিতাংশ এবং গোশতের দোকান সরিয়ে নির্দিষ্ট স্থানে বসার লক্ষে ওই অভিযান পরিচালনা করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক। তিনি বলেন, যানজট নিরসন, বাজার মনিটরিং, পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালিত হলো। অবৈধ দোকানপাট সরানোর পাশাপাশি দখলদারদের সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, যানজট নিরসনে শ্রীবরদী পৌর বাজারে রাস্তার পাশের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে পুনরায় কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

অভিযানকালে পুলিশ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!