সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে শনি ও রবিবার টানা ৪৮ ঘন্টার হরতাল আহবান করেছে জেলা বিএনপি। শুক্রবার সকাল দশটার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু হরতাল আহবানের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের ডাকা অনির্দ্দিষ্টকালের অবরোধের সমর্থনে বের করা একটি মিছিল থেকে হরতাল আহবানের ঘোষনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খাদেলদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও একতরফা ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এই হরতাল আহবান করা হয়েছে। এসময় জেলাবাসিকে শান্তিপুর্নভাবে হরতাল পালনের আহবান জানানো হয় বিএনপির পক্ষ থেকে।




