ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ হত্যা মামলার আসামি গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজশিক্ষার্থী সবুজ হত্যা মামলায় মোঃ সোহেল (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে শহরের গরুহাটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল সদর উপজেলার ধলা ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা এলাকার মো. কাজিমুদ্দিন শেখের ছেলে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহরের খরমপুর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দুস্কৃতকারীরা গুলি চালালে কলেজশিক্ষার্থী সবুজ গুলিতে নিহত হয়। ওই ঘটনায় গত ১২ আগস্ট নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে শহরের গরুহাটি বাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি সোহেলকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!