ads

সোমবার , ১১ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অলিখিত ফাইনালে নেতৃত্ব মিরাজের কাঁধে

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টি জিতে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেটি অলিখিত ফাইনালেই রূপ নিয়েছে। শারজায় সেই ফাইনালে আজ সোমবার সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টাইগাররা। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জন্য দুঃসংবাদ শান্তর চোট।

Shamol Bangla Ads

এর মধ্যে জানা গেছে শেষ ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন শান্ত। তার অনুপস্থিতিতে আজ বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।

সম্প্রতি মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরেই এই দুর্দশার শুরু। ভারতে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে তুলাধোনা হওয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সামনেও বিধ্বস্ত হন নাজমুলরা। সংযুক্ত আরব আমিরাতেও চলমান সিরিজের প্রথম ম্যাচ হেরে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। টানা আটটি ম্যাচ হারের পর অবশেষে হারের বৃত্ত ভাঙেন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।

Shamol Bangla Ads

সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের দুর্ভাবনা সেই পুরনো রোগ, ব্যাটিং ব্যর্থতা। দ্বিতীয় ওয়ানডেতেও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি তানজিদ হাসান, সৌম্য সরকাররা।

মিডল অর্ডারের ব্যাটাররা রান-খরা থেকে বের হতে পারছেন না। সপ্তম উইকেটে অভিষিক্ত ব্যাটার জাকের আলী ও এক বছর পর দলে ফেরা নাসুম আহমেদের ৪৬ রানের জুটি না দাঁড়ালে হয়তো আজকের অলিখিত ফাইনালের এমন উপলক্ষ তৈরি করতে পারত না বাংলাদেশ দল।

আফগানদের বিপক্ষে অবশ্য পরিসংখ্যান বেশ সমৃদ্ধ বাংলাদেশ দলের। ওয়ানডেতে ১৮ ম্যাচের ১১টি জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই দল এর আগে যে চারটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে, সেখানে তিনটি জিতেছে বাংলাদেশ। এবার সেই পরিসংখ্যান আরেকটু সমৃদ্ধ সুযোগ মিরাজদের সামনে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!