কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : মিছিল, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে বিজয়ের ৪২তম দিবস পালিত হয়েছে। সোমবার ভোর ৬টা ১মিনিটে তোপধ্বনীর মধ্যে দিয়ে সরকারী-বেসরকারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনগুলো এক এক করে ফুলের তোড়া দিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করে।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য ছিল- কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতাপাঠ, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন এবং ফেস্টুন উড়িয়ে দেওয়া, প্যারেড পরিদর্শন, বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীরা শরীর চর্চার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের কালিহাতী উপজেলার সভাপতি রমেন্দ্র নাথ বিষ্ণু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, পৌর মেয়র আনছার আলী বিকম, ওসি জহুরুল ইসলাম প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




