ads

শুক্রবার , ৩ জানুয়ারি ২০১৪ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ায় বই বিতরণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৩, ২০১৪ ৪:০৪ অপরাহ্ণ

কলারোয়া গালর্স হাইস্কুলে বই বিতরণ

Satkhira-map2আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ার গালর্স হাইস্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে স্কুলের সভাপতি সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনুর সভাপত্বি প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিক আবেদা খাতুন, শিক্ষক আসাদুজ্জামান, রেহানা আফরোজ, রাশিদা আখতার, শাহার বানু, রেজুয়ানা খাতুন, আফরোজা খাতুন, নাছিমা খানম, বিউটি রানী ঘোষ, নিগার সুলতানা, বদরুন নাহার, পার্বতী পাল, মাসকুরা খাতুন, উত্তম কুমার চৌধুরী, মনিরুজ্জামান, অহিদুজ্জামান, আজাহারুল ইসলাম, ইব্রাহিম হোসেন, ফজর আলী প্রমূখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ৫ বছরের শিক্ষা কার্যক্রম সফলতা উপলক্ষে স্কুল মাঠে প্রজেক্টরের মাধ্যমে গানে গানে বই বিতরণ অনুষ্ঠান দেখানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষিক জামিলা খান।
কলারোয়ার হেলাতলা হাইস্কুলে বই ও পানি সরবরাহ
কলারোয়ার হেলাতলা আইডিয়াল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বই ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল আলিম, শিক্ষক সিরাজুল ইসলাম, জাকাতুল¬াহ, ইবাদুল ইসলাম, মিজানুর রহমান, এনতাজ আলী, মশিয়ার রহমান, বাশারাত হোসেন, আজিজুল ইসলাম, দেশ রঞ্জন কুমার ঘোষ, সমীর কুমার মিত্র, আব্দুর রউফ, আবু তালেব, আব্দুল গফুর, ইমদাদুল হক, পাপিয়া সুলতানা প্রমুখ। বই বিতরণ শেষে স্কুলে ছাত্র-ছাত্রীদের সুপেয় পানি সরবরাহ (হারভেস্টিং রেইন ওয়াটার) উদ্বোধন করা হয়।
কলারোয়া পাইলট হাইস্কুলে পাঠ্যপুস্তক বিতরণ
কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক এসএম গোলাম রব্বানী, আখতারুজ্জামান, রণজিৎ কুমার বিশ্বাস, তপন কুমার ঘোষ, শহীদুল ইসলাম, পরিতোষ কুমার পাল, মাও. আখতারুজ্জামান, আকবার হোসাইন, আব্দুস সাত্তার, জিএম সাইফুল ইসলাম, আব্দুল জলিল, মনিরুজ্জামান, রঞ্জন কুমার ঘোষ, আমিরুল ইসলাম, আকরাম হোসেন, শেখ তামিম আজাদ মেরিন, আনিছুর রহমান, মাহফুজা খাতুন, আমির হোসেন, রফিকুজ্জামান, শফিউল আজম, মোস্তাফিজুর রহমান, আশরাফুল কবীর, জাহিদ হোসেন, নাসরিন সুলতানা, হাবিবুল¬াহ, শামশের আলী, আব্দুর রহমান, আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারের ৫ বছরের শিক্ষা কার্যক্রম সফলতা উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে গানে গানে বই বিতরণ অনুষ্ঠান দেখানো শেষে নতুন বই বিতরণ করা হয়।
কলারোয়ার সোনাবাড়িয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কলারোয়ার সোনাবাড়িয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। জননী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে ওই সংবর্ধনা দেয়া হয়। বৃহষ্পতিবার সমিতির সভাপতি বিএম আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাবাড়ীয়া সর. প্রাথ. বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর ফারুক, প্রভাষক বিএম আ. আলিম, শিক্ষক আ. রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু রায়হান মিকাঈল, শিমুল হোসেন, সমিতির সহ.সভাপতি কবিরুল গাজী, ইনতাজ আলী বিশ্বাস, খলিল বিশ্বাস, বাসুদেব, মনিরুল ইসলাম, রুমা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জননী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডা. আ. হাদী।
কলারোয়ার সোনাবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য পুস্তক বিতরণ
কলারোয়ার সোনাবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের সরকারি পাঠ্য পুস্তক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আ. রাজ্জাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মনিরুল ইসলাম, বাবু সিদ্ধেশ্বর চত্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক জিয়াউল ইসলাম জিয়া, শিক্ষক আ. গফুর, আ. ওয়াদূদসহ পরিচালনা কমিটির সদস্য/সদস্যাবৃন্দ, অভিভাবক মন্ডলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এদিকে, সোনাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝেও বিনামূল্যে নতুন বছরের পাঠ্য বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুল পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক এস.এম ওমর ফারুক, ডা. আ. হাদী, প্রভাষক বি.এম আ. আলিম, সাংবাদিক আবু রায়হান মিকাঈল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। অন্যদিকে, সোনাবাড়ীয়া দাখিল মাদ্রসায়ও শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রসার সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, সুপার মাও. রেজাউল করিম, সহ.সুপার মাও. আবু সাঈদ প্রমূখ। এছাড়া ইউনিয়নের ১২টি প্রাইমারী স্কুল, ৩টি হাইস্কুল ও ১টি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়।
কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের জিপিএ-৫ পেয়েছে ৭জন
কলারোয়া শিশু ল্যাবরেটরী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে স¤প্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া ২৪ জন পরীক্ষার্থীর সকলেই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। জিপিএ-৫ প্রাপ্তরা হলো রওনক হাসান রূপান্ত, তানজিম আহম্মেদ, মাহাদী হাসান শাওন, আবু সাঈদ, মুজাহিদ হাসান, নওশীন জাহান সুবর্ণা ও মেহজাব বিনতে মশিউর। ১১ জন পেয়েছে ‘এ’ গ্রেড।

Need Ads
error: কপি হবে না!