মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে বিএনপি-জামাত শিবিরের ৯ কর্মীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
শুক্রবার ভোরে জুড়ীর ভুয়াই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আব্দুল হোসেন (২০), আব্দুল হক(২৪), সমছু খা (৪৮), সাইদুর রহমান (১৮) ও আবুল কাশম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৮ দলের অবরোধের সময় জুড়ীর ভুয়াই বাজারে গাড়ী ভাংচুর ও নাশকতা সৃষ্টির অভিযোগে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সমন্বয়ে গঠিত যৌথবাহিনী তাদের আটক করেছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান মৌলভীবাজার জেলার বিষয়টি নিশ্চিত করেছেন।




