কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার কলমাকান্দা সদরে শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষা ও নেতাকর্মীদের মুক্তির দাবীতে উপজেলা বিএনপি কার্যালয়ের সম্মুখের সদর রাস্তায় মানববন্ধন করেছে। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল বারি চাঁন মিয়া, যুবদল আহŸায়ক সাগর আহম্মেদ নাজিম, মতিউর রহমান, মুনির হোসেন, আনোয়ারুল ইসলাম টুটন, শফিকুল ইসলাম ও রফিকুজ্জামান রফিক প্রমুখ।




