ads

বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বিনামূল্যে রাসায়নিক সার-বীজ বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী
নভেম্বর ৬, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৬ নভেম্বর বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের সভাকক্ষে ওই প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, এসব প্রণোদনা কাজে লাগিয়ে আপনারাও লাভবান হন এবং দেশকে এগিয়ে নিতে সহায়তা করুন। এসব বীজ ও সারগুলো যদি বিক্রি করেন তাহলে সর্বোচ্চ ৫০০/৬০০ টাকা পাবেন। কিন্তু যদি আপনারা সঠিকভাবে চাষ করতে পারেন তাহলে ২০/৩০ হাজার টাকার সরিষা বিক্রি করতে পারবেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের যে কোন বিপদাপদে আমাকে ডাকবেন আমি সব সময় আপনাদের পাশে থাকবো। তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়ার নির্দেশ দেন। সেইসাথে প্রণোদনার সার-বীজ সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা তদারকির নির্দেশনা দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান প্রমুখ।

Shamol Bangla Ads

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মুসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২ হাজার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

Need Ads
error: কপি হবে না!