বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ৬ নভেম্বর বুধবার সকালে রেজিস্ট্রি ডাকযোগে ব্যারিস্টার এম কাইয়ুম ওই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে- আদানির সঙ্গে করা চুক্তি অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে, নতুবা আগামী ৩ দিনের মধ্যে হাইকোর্টে রিট আবেদন করা হবে। আইনজীবী আরও বলেন, বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে এ চুক্তিগুলোর বিস্তারিত রিপোর্ট দিতে হবে।
জানা যায়, ২০১৭ সালে, সরকারের নির্দেশনায় তাড়াহুড়ো করে আদানি গ্রুপের সঙ্গে একটি ২৫ বছরের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওইসময় দেশে কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রের কোনো কার্যক্রম শুরু হয়নি। ওই চুক্তির আওতায়, ভারতের ঝাড়খণ্ড রাজ্যে আদানির ১,৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির এক সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, ওইসব চুক্তির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। ওই তথ্য-উপাত্তের মধ্যে ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের তথ্যও অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির এক হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর জাতীয় পর্যালোচনা কমিটির সভায় ১১টি বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। ওইসব তথ্য-উপাত্ত ও নথি কমিটিকে সরবরাহের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে আছে ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্র।




