ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য রাকিব ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৪, ২০১৪ ১:২৪ অপরাহ্ণ

Rakibটাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই-সখীপুর সড়কের তক্তারচালা এলাকা থেকে আটককৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবির সুরা সদস্য জঙ্গী রাকিব হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারী রবিবার ভোররাতে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, রবিবার গভীর রাতে পুলিশের একটি দল তাকে নিয়ে উপজেলার বেলতৈল সিরামিক এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায়। অভিযান চলাকালে ভোররাত সাড়ে ৪টার দিকে রাকিবকে ছিনিয়ে নেওয়ার জন্য একদল সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালায় এবং গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। ওই ‘বন্দুকযুদ্ধের’ এক পর্যায়ে রাকিব গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার লাশ উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রসঙ্গত তার লাশ মির্জাপুর থানা পুলিশের হেফাজতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান ওসি।
উলে­খ্য, রবিবার সকালে ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে রাকিবসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ওইসময় তাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন। পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতরআহত হন এক এসআই। পরে রবিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তক্তারচালা এলাকা থেকে রাকিবকে আটক করে পুলিশ। রাকিব ছাড়াও ছিনতাই হওয়া অপর দুই আসামি হচ্ছে সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫)। এদের মধ্যে সানি মৃত্যুদণ্ড এবং মিজান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

Need Ads
error: কপি হবে না!