ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৪

খোরশেদ আলম, ঝিনাইগাতী
অক্টোবর ২৯, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর সোমবার দিবাগত রাতে উপজেলার ডাকাবর এলাকা ও সদর বাজার থেকে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক (২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ (২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬) ও নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে রকি। মঙ্গলবার দুপুরে মাদক আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকায় অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ১০০ বোতল ভারতীয় মদসহ ৩ চোরাকারবারিকে গ্রেফতার করে।

Shamol Bangla Ads

অপরদিকে রাকিবুল ইসলামকে ১৯ বোতল ভারতীয় মদসহ সদর বাজারের সিএনজি স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!