ads

সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আইফোন না পেয়ে অভিমান করে নবম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

রেজাউল করিম বকুল
অক্টোবর ২৮, ২০২৪ ১১:৫৩ অপরাহ্ণ

কয়েক দিন থেকে আইফোনের জন্য মা বাবার কাছে আবদার করছিল। অবশেষে আইফোন না পেয়ে গলায় রঁশি বেঁধে আত্মহত্যা করেছে রবিউল ইসলাম ওরফে আকাশ নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থী।  ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে শেরপুরের শ্রীবরদী পৌর শহরের খামারিয়াপাড়া এলাকায়।

Shamol Bangla Ads

সোমবার সকালে ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল সংগ্রহ করেছে পুলিশ। আকাশ ওই এলাকার আল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম আকাশ নবম শ্রেণির শিক্ষার্থী।  কয়েকদিন যাবত মায়ের কাছে দামি আইফোন কিনে চান আকাশ। তার মা রোজী বেগম সংসারের অসচ্ছলতার কারণে আইফোন কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। রাগে আকাশ তার পরিবারের সাথে রাতের খাবার খেয়ে বিশ্রামে যায়। রাতে সে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে আম গাছের ডালের সাথে গলায় রশি বেঁধে  আত্মহত্যা করে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনানুপ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Need Ads
error: কপি হবে না!