ads

রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ন্যায্যমূল্যে কৃষকের বাজার উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২৭, ২০২৪ ৬:১৭ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জেলা প্রশাসনের তত্বাবধানে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। ২৭ অক্টোবর রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুক্তমঞ্চে ওই বাজারের উদ্বোধন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের তত্ত্বাবধানে বাজারটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

ওইসময় সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে ইউএনও দীপ জন মিত্র উপস্থিত সাংবাদিকদের জানান, এ বাজারটি মূলত কৃষকের। কৃষক তাঁর উৎপাদিত পণ্য সরাসরি এখানে নিয়ে আসবেন। এখানে কোন মধ্যস্বত্বভোগী থাকবেনা। এজন্য কৃষক সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রি করে বেশি লাভবান হবেন। ঠিক তেমনি ভোক্তারাও কম দামে কৃষকের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!