ads

বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে সবুজ হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ রিপোর্টার
অক্টোবর ২৩, ২০২৪ ৩:৪৭ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে কলেজ শিক্ষার্থী সবুজ মিয়া হত্যা মামলায় এবার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজান (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২২ অক্টোবর মঙ্গলবার রাতে সদর উপজেলার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজান ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে। বুধবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেলে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় নথিপ্রাপ্তি সাপেক্ষে তার রিমান্ড শুনানী হবে। এ পর্যায়ে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগস্ট শেরপুর জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। ওই গণমিছিলে আন্দোলনবিরোধীদের পাল্টা মিছিল থেকে চালানো এলোপাথারী গুলিতে নিহত হয় আন্দোলনকারী শিক্ষার্থী সবুজ মিয়া (১৮)।

Shamol Bangla Ads

ওই ঘটনায় নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার খাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে আশরাফুল আলম মিজানকে গ্রেফতার করে র‌্যাব। পরে বুধবার সকালে আদালতে সোপর্দের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!