ads

সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ গভীর সংকটে রয়েছে: মান্না

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

দেশ গভীর সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এ সংকট কাটাতে সবাইকে ধৈর্য রাখতে হবে। পরস্পরের প্রতি আস্থা রেখে দেশের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ৭ সেপ্টেম্বর রবিবার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভার উদ্যোগে ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

মাহমুদুর রহমান মান্না বলেন, ভালো নির্বাচন নিশ্চিত করা সব রাজনৈতিক দলের দায়িত্ব। রাজনৈতিক দল যত বড়, তার দায়িত্ব তত বড়। এ নির্বাচন যাতে হয়, সে ব্যাপারে গ্যারান্টি বা দায়িত্ব বিএনপিকে দিতে হবে এবং জামায়াতকেও দিতে হবে। আরও যেসব দল আছে, তাদেরও দিতে হবে।
তিনি বলেন, যেদিন ভোট হবে, সেই দিন যার যেখানে শক্তি আছে, তার যদি মনে হয় যে আমি জিততে পারব না, উনি গিয়ে ব্যালট বাক্সগুলো নিয়ে বাড়িতে চলে গেলেন। পুলিশ কি বাধা দেবে? এ প্রশ্নগুলোর সমাধান না করে অন্য যে কথাই বলেন– একটা কথারও মূল্যায়ন হবে না।
জুলাই সনদের আইনি বৈধতা দিতে নতুন একটি প্রস্তাব উপস্থাপন করে মান্না বলেন, খুবই গভীর সংকট। যিনি রাষ্ট্রপতি আছেন, উনি যে-ই হন, কী করতে পারি আমরা? যিনি রাষ্ট্রপতি আছেন, উনি সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের ১০৬ ধারার ভিত্তিতে রায় চাইতে পারেন। জুলাই সনদকে যাতে আইনি কাভারেজ দেওয়া যায়। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়। তখন আপনি বলতে পারেন– হ্যাঁ এটার আইনি বৈধতা আছে। এটা দিয়েই নির্বাচন করতে হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, মেজর (অব.) জামাল হায়দার, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!