ads

সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ব্যুরো বাংলাদেশের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২১, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জন বন্যার্তের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার সকালে ব্যুরো বাংলাদেশ জামালপুর অঞ্চলের আয়োজনে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই খাদ্যসামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ব্যুরো বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইসতিয়াক আহমেদ, জামালপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আতাউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যুরো বাংলাদেশ মধুপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক উত্তম কুমার বসাক। ওইসময় ব্যুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ ও ১০ প্যাকেট খাবার স্যালাইন।
এর আগে ব্যুরো বাংলাদেশের উদ্যোগে রবিবার ঝিনাইগাতী উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!