ads

রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হিজবুল্লাহর অস্ত্রাগারে ইসরায়েলের হামলা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল।

Shamol Bangla Ads

২০ অক্টোবর রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা বলে। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে এই হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের একটি কমান্ড সেন্টার ও একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় এই হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজ ভোরে দক্ষিণ বৈরুতের দুটি স্থানে ইসরায়েল হামলা চালায়। দুটি স্থানই পড়েছে দাহিয়েহ এলাকায়। এলাকাটি হিজবুল্লাহর শক্তঘাঁটি হিসেবে পরিচিত।

Shamol Bangla Ads

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, তারা দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে। এ হামলায় হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া এই এলাকায় ইসরায়েলি সেনারা লক্ষ্যবস্তুভিত্তিক অভিযান পরিচালনা করছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গতকাল শনিবার ড্রোন হামলা চালায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!