ads

মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিত্রাংয়ে ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ৯ জন নিহত: প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৭০
সিত্রাংয়ে ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত, ৯ জন নিহত: প্রতিমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রায় ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছচাপা ও ঘর ভেঙে নিহত হয়েছে ৯ জন। ২৫ অক্টোবর মঙ্গলবার  এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ তথ্য জানান।

Shamol Bangla Ads

সিত্রাংয়ের আঘাতে ক্ষয়কতির পরিমাণ সহনীয় পর্যায়ে থাকায় সৃষ্টিকরর্তার প্রতি শুকরিয়া আদায় করে প্রতিমন্ত্রী বলেন, ঘোষিত সময়ের আগেই অনেক দ্রুত গতিতে উপকূল অতিক্রম করেছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আশংকার তুলানায় কম হয়েছে।

ডা. এনাম বলেন, সিত্রাং মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি ছিলো। এসময় ৬৯২৫ টি আশ্রয় কেন্দ্রে ১০ লাখ লোককে আশ্রয় দেয়া হয়। মধ্যরাত থেকে মানুষ আশ্রয়কেন্দ্র ত্যাগ শুরু করে। সকালে সব আশ্রয়কেন্দ্র খালি হয়েছে। তিনি বলেন, এই ঝড়ে ৪২৯ ইউনিয়নের ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬ হাজার হেক্টর ফসলি জমি এবং ১ হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ জন গাছচাপা ও ঘর ভেঙে নিহত হয়েছেন। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ে ডিসিরা ক্ষয়ক্ষতির পরিমাণ পাঠাবেন। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর ক্ষয়ক্ষতির আর্থিক পরিমান নিরুপণ করা হবে। এক্ষেত্রে ৭-১০ দিন সময় লাগতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল, তদারকি করছেন শেখ হাসিনা পরবর্তী সংবাদ ২৭ অক্টোবর পায়রা বন্দরের উন্নয়ন কাজ উদ্বোধন করবেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads