শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় সুষ্ঠু ও নিরাপদে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেইসাথে বর্তমানে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশ নেন।




