ads

সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর মডেল গার্লস কলেজের নতুন সভাপতি হযরত আলী

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

শেরপুর শহরের অন্যতম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মডেল গার্লস কলেজের এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিক মোহম্মদ হযরত আলী। ৬ অক্টোবর রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোহম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার সাক্ষরিত এক পত্রে ওই এডহক কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন ছারোয়ার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক ৬ মাস মেয়াদী ৫ সদস্যের এডহক কমিটিতে বিদোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন আল্হাজ সিরাজুল ইসলাম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদাধিকার বলে ওই কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন। এছাড়া সভাপতি কর্তৃক একজন দাতা ও একজন শিক্ষার্থী অভিভাবক মনোনীত হবেন ।

উলেখ্য, সাবেক জেলা প্রশাসক মো: আতাউর রহমান মজুমদার প্রতিষ্ঠিত ওই কলেজের নতুন সভাপতি মোহম্মদ হযরত আলী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিদোৎসাহী সদস্য আল্হাজ সিরাজুল ইসলাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক। এর আগে দীর্ঘদিন ওই প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ছিলেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

Need Ads
error: কপি হবে না!