ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন কবে সম্ভব বোঝা যাবে ছয় কমিশনের সুপারিশের পর: পররাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আরও রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য কোনো আন্তর্জাতিক চাপ নেই। প্রত্যাবাসনই যে সমাধান, সেটি সবাই বলেছেন।

Shamol Bangla Ads

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন থেকে ফিরে ১ অক্টোবর মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব বলেন। এসময় তিনি বলেন, সব আন্তর্জাতিক ফোরামকেই জানানো হয়েছে, সংস্কারে প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি এ সরকার থাকবে না। নির্বাচন কবে করা সম্ভব হবে তা বোঝা যাবে ছয়টি কমিশনের সুপারিশের পর।

তিনি আরও বলেন, শিগগিরিই সব ধরনের ভিসা চালু করা হবে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

Shamol Bangla Ads

পররাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, পাকিস্তানের সাথে অবশ্যই ভালো সম্পর্ক চায় সরকার, তবে একাত্তরকে বাদ দিয়ে নয়। একাত্তর নিয়ে পাকিস্তান যদি ক্ষমা চাওয়ার সাহস দেখায় তাহলে সম্পর্ক উন্নয়ন অনেক সহজ হবে, তবে না করলে সম্পর্ক আটকে রাখারও কোনো মানে নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!