ভারতে পুরোহিত রামগিরি মহারাজ ও বিধায়ক নিতিশরানে কতৃক মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে শেরপুরের নকলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা এসবের আয়োজন করে।

নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নকলা উলামা ঐক্য পরিষদের সহসভাপতি মুফতি ওয়ালীউল্লাহ আব্দুস ছামাদ আজাদী, সেক্রেটারী মাওলানা আনসারুল্লাহ, নকলা মার্কাস মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা উসমান গণি, নকলা উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল জলিল কাসেমী, মুফতি নজরুল ইসলাম, মুফতি মুখলেছুর রহমান প্রমুখ।

বক্তরা শেষ নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।




