ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিয়ানমারে ফিরল ১২৩ বিজিপি-সেনা সদস্য, দেশে এলো ৮৫ বাংলাদেশি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ

মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি নানা মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। রবিবার সকাল ৯টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলী টাগ-১ এ করে তারা ফেরেন।

Shamol Bangla Ads

এদিকে তাদের ফেরার আধাঘণ্টা আগে একই ঘাটে আনা হয় রাখাইন রাজ্যে অস্থিরতার কারণে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ও সেনা সদস্যকে। হস্তান্তর প্রক্রিয়া শেষে তাদের ফেরত পাঠানো হয় মিয়ানমারে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। তিনি জানান, মিয়ানমারে কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরেছেন। একইসঙ্গে ১২৩ জন দেশটির বিজিপি ও সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ৮ জন সেনা সদস্য ও ১১৫ জন বিজিপি সদস্য রয়েছেন।

Shamol Bangla Ads

এর আগে, ১৫ ফেব্রুয়ারি ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপি, সেনা, কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ফেরত পাঠানো হয়েছিল। এরপর ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ২৮৮ সেনা ও বিজিপি সদস্যকে ফেরত পাঠানো হয়। আর ১৭৩ বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরত আসে।

সর্বশেষ ৮ জুন একই ঘাট থেকে ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্য মিয়ানমারে ফেরত যায় এবং মিয়ানমার থেকে ফেরত আসে ৪৫ জন বাংলাদেশি নাগরিক।

Need Ads
error: কপি হবে না!