ads

রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‌’বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত’

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ সেপ্টেম্বর রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।

Shamol Bangla Ads

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর বিএনপির সঙ্গে ভারতীয় প্রতিনিধির এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এক ঘণ্টার বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দু’দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব বলেন, ভারতের হাইকমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়। একইসঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। আরও সুস্থ সম্পর্কের দিকে নিয়ে যেতে আগ্রহী তারা।

Shamol Bangla Ads

‘তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এ সম্পর্কে আরও কীভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।-যোগ করেন ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আজ ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কীভাবে আরও গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে সম্পর্কে আলোচনা করেছি।

মির্জা ফখরুল আরও জানান, ভারতের বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নেওয়া, সীমান্ত হত্যা বন্ধ, পানি সমস্যা, রাষ্ট্রীয় নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত চলমান সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের হাইকমিশনার।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দুই দেশের যে সমস্যাগুলো রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। পানি সমস্যার বিষয় তুলে ধরেছি। আমাদের সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাগুলো আমরা বলেছি। নিরাপত্তার বিষয় নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছে তারা এ বিষয়গুলো নিয়ে সজাগ। তারা বলেছেন, তারা চেষ্টা করছেন এ বিষয়গুলো দ্রুততার সঙ্গে কীভাবে সমাধান করা যায়। মূল বক্তব্য হলো বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন।’

বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে সে দেশের রাজনৈতিক দলগুলো সম্পর্ক উন্নয়নের প্রস্তাব করেছেন। এই সম্পর্কের মধ্যে আরও কী করে সুস্থ্যতা ও ইতিবাচক করা যায়, এ বিষয়টার প্রতি তারা আগ্রহী।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!